ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মাঠে থাকবে এক লাখ সেনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 142

সেনা মোতায়েন (ফাইল ফটো)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করতে সারা দেশে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনাসদর। ভোটারদের নিরাপত্তা ও আস্থা ফেরাতে এবার প্রথমবারের মতো সেনাদের ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতিও দেওয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সারা দেশে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তানের রোলার স্কেটিং কমপ্লেক্সে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন বলেন, এবারের নির্বাচনে সেনা মোতায়েনের ক্ষেত্রে একটি মৌলিক পরিবর্তন আনা হয়েছে। আগের মতো শুধু দূরবর্তী এলাকায় অবস্থান নয়, এবার সেনাসদস্যদের ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত নিয়মিত টহলের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করা এবং নির্বাচন নিয়ে জনমনে আস্থা ফিরিয়ে আনতেই সেনাবাহিনীর উপস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় জোরদার করা হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে বাড়তি সেনা মোতায়েন কার্যকর রয়েছে এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

আগের নির্বাচনগুলোর তুলনায় এবার সেনাসদস্য সংখ্যা কেন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পূর্ববর্তী নির্বাচনে সর্বোচ্চ ৪০ থেকে ৪২ হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছিল। তখন তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করতেন এবং প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবহৃত হতেন।

তিনি বলেন, এবারের নির্বাচন ভিন্ন বাস্তবতায় অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ ভোটাররা যেন ভয়মুক্ত পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটিই এবার সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। সে কারণেই সেনাসদস্যদের কেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি দেওয়া হয়েছে, যা আগে ছিল না।

সামরিক অপারেশন্স পরিদফতরের এই কর্মকর্তা জানান, সেনাবাহিনী প্রধান ন্যূনতম প্রয়োজনীয় সদস্যদের ব্যারাকে রেখে বাকিদের মাঠে মোতায়েনের সিদ্ধান্ত দিয়েছেন, যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং জনগণের আস্থা আরও দৃঢ় করা যায়।

সংবাদ সম্মেলনে সেনা মোতায়েনের লজিস্টিক চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। বলেন, সেনাবাহিনীর নিজস্ব যানবাহন কিছুটা অপ্রতুল হওয়ায় অসামরিক প্রশাসনের সহায়তা নেওয়া হচ্ছে। পর্যাপ্ত গাড়ি না পাওয়ায় কিছু ক্ষেত্রে বেসরকারিভাবে ভাড়া করা যানবাহন ব্যবহার করেও টহল কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, সেনাসদস্যরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে মাঠে কাজ করছেন। একমাত্র লক্ষ্য হচ্ছে ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি ফিরিয়ে আনা এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।

সেনাসদর সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী পুরো নির্বাচনী সময়জুড়ে টহল, পর্যবেক্ষণ এবং প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মাঠে থাকবে এক লাখ সেনা

সর্বশেষ আপডেট ০৪:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬