ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে থাকবে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 148

সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখা ও নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করার জন্য সারা দেশে এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের আগে ও পরে মাঠপর্যায়ে নিরাপত্তা তদারকি, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখবেন।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, তারা ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। নির্বাচনী আইন ও বিধিনিষেধগুলো সঠিকভাবে প্রয়োগ করতে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও অন্যান্য সশস্ত্র বাহিনীর টিমকে আইনি দিকনির্দেশনা প্রদান করবেন এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তারা মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং ভোটের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় অবস্থান করবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের দায়িত্ব ও এলাকা নির্ধারণ করে দেবেন।

সরকার মনে করছে, এই পদক্ষেপ নির্বাচনী সহিংসতা রোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনে থাকবে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

সর্বশেষ আপডেট ০৮:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬