ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউনে মিলল টিসিবির বিপুল তেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ১২:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 204

চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউনে মিলল টিসিবির বিপুল তেল

ফটিকছড়িতে এক ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবির বিপুল সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার নানুপুর বাজারের মেসার্স কামাল স্টোরে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় দোকান মালিক মোহাম্মদ ইকবালকে।

মেসার্স কামাল স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নানুপুর বাজারের এক ব্যবসায়ী টিসিবির বিপুল পণ্য মজুত করে এবং সকালে বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে অভিযান চালানো হয়।

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার বাহিনী, নানুপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউনে মিলল টিসিবির বিপুল তেল

সর্বশেষ আপডেট ১২:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫