ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 109

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর তথ্য যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত প্রার্থীদের পূর্ববর্তী কার্যকলাপ, জমা দেওয়া কাগজপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস পুলিশি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। একই সঙ্গে তাদের দাখিল করা সনদ ও নথির সত্যতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাচাই–বাছাই শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ কার্যক্রমের পরবর্তী ধাপ এগোবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা

সর্বশেষ আপডেট ০৩:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬