হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে: স্বাস্থ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৬:২২:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 9
দেশে হামের সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে এবং শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানান, সরকার দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করেছে।
বুধবার (২০ মে) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
মন্ত্রী দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে অনিয়ম ও লুটপাট হয়েছে, যা সেবার মানকে ক্ষতিগ্রস্ত করেছে। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারও এসব অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি।
তিনি জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ড তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বুধবার ভোরে হাসপাতালটির তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।































