ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শর্তসাপেক্ষে জাহাজ চলাচল

হরমুজে আগামী দুই মাস টোল নেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 8

হরমুজে টোল নেবে না ইরান

যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত সাম্প্রতিক চুক্তির জের ধরে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে এক বড় ছাড় ঘোষণা করেছে ইরান। আগামী দুই মাসের (৬০ দিন) জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী কোনো বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার থেকে কোনো প্রকার টোল বা পারাপার ফি নেবে না তেহরান। আজ শনিবার (২০ জুন) ইরান – পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

উদ্ভূত নতুন পরিস্থিতিতে হরমুজ প্রণালি ব্যবহারের জন্য আবেদনকারী জাহাজগুলোকে বিনা খরচে চলাচলের সুযোগ দিতে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে সমঝোতা স্মারকের লক্ষ্য দ্রুত বাস্তবায়নে সকল আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে দীর্ঘদিনের কঠোর নৌ অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই এই গুরুত্বপূর্ণ প্রণালি দিয়ে বৈশ্বিক তেলবাহী ট্যাংকারগুলো অবাধে চলাচল করতে শুরু করেছে। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের ঐতিহাসিক বিজয় দাবি করে তেহরান স্পষ্ট জানিয়েছে, প্রণালিটি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণেই রয়েছে এবং এই জলপথে জাহাজ পাহারার জন্য কোনো ইউরোপীয় নৌ মিশনের পরিকল্পনা তারা গ্রহণ করবে না।

তবে টোল মওকুফ করা হলেও নিরাপত্তার স্বার্থে কিছু বাধ্যবাধকতা জুড়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। সংস্থাটি জানিয়েছে, পারস্য উপসাগরের বিশেষ পরিস্থিতি এবং কিছু নৌ নিরাপত্তা ঝুঁকির কারণে চলাচলকারী জাহাজগুলোকে অবশ্যই কর্তৃপক্ষ নির্ধারিত সুনির্দিষ্ট রুট ও সময়সূচি কঠোরভাবে অনুসরণ করতে হবে। এই সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমেই আগামী দিনগুলোতে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌযান চলাচলকে পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছে তেহরান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শর্তসাপেক্ষে জাহাজ চলাচল

হরমুজে আগামী দুই মাস টোল নেবে না ইরান

সর্বশেষ আপডেট ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬