ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতার অপূর্ণ আশা ও জুলাই সনদের বাস্তবায়ন চাইলেন: বিরোধীদলীয় দলনেতা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 182

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

স্বাধীনতার এত বছর পরও সাম্য ও ন্যায়ের প্রত্যাশা পূরণ হয়নি—এমন আক্ষেপ জানিয়ে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

মহান স্বাধীনতা দিবস সামনে রেখে দেওয়া এক বিবৃতিতে তিনি দেশবাসীকে যথাযথ মর্যাদায় দিনটি পালনের আহ্বান জানান।

একই সঙ্গে বলেন, ১৯৭১ সালে যে লক্ষ্য নিয়ে মুক্তিযোদ্ধারা লড়েছিলেন, তার অনেকটাই এখনো বাস্তবে দেখা যায় না। সমাজে সমতা, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার—এই বিষয়গুলো এখনো প্রত্যাশার জায়গাতেই রয়ে গেছে বলে তার মন্তব্য।

বক্তব্যে তিনি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটও টেনে আনেন। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশে যে পরিবর্তনের আশা তৈরি হয়েছিল, তা ধরে রাখার প্রয়োজনীয়তার কথা বলেন।

মানুষের মধ্যে এখন ভয়ের বদলে স্বাভাবিকভাবে চলাফেরা ও মতপ্রকাশের পরিবেশ চাওয়ার প্রবণতা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন নিয়ে সরকারের ধীরগতির সমালোচনা করেন। তার দাবি, বিপুলসংখ্যক মানুষ এই সনদের পক্ষে মত দিয়েছে, কিন্তু বাস্তবায়নে স্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে জনমনে হতাশা তৈরি হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

দেশের ভেতরের সমস্যার দিকেও আলোকপাত করেন তিনি। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারির মতো বিষয়গুলো দূর না হলে একটি ন্যায্য সমাজ গড়া কঠিন হবে—এমন মন্তব্য করেন। পাশাপাশি ধর্ম ও বর্ণভেদ ভুলে শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দেন।

বিবৃতির শেষাংশে ১৯৭১ সালের শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন তিনি। একই সঙ্গে ২০২৪ সালের আন্দোলনে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন। বৈশ্বিক অস্থিরতার প্রসঙ্গ টেনে দেশবাসীকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্বাধীনতার অপূর্ণ আশা ও জুলাই সনদের বাস্তবায়ন চাইলেন: বিরোধীদলীয় দলনেতা

সর্বশেষ আপডেট ০৪:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬