ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 25

ইরান ইস্যুতে স্পেনের অবস্থানের জেরে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প জানান, তিনি অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ন্যাটোর অন্য সদস্য দেশগুলোকেও স্পেনের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান জানান।

ট্রাম্পের অভিযোগ, স্পেন ন্যাটোর জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা মানতে রাজি হয়নি। পাশাপাশি ইরান-সংক্রান্ত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে দেশটির আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেয়নি।

তিনি স্পেনকে ন্যাটোর ‘ভয়ানক অংশীদার’ আখ্যা দিয়ে বলেন, দেশটির সঙ্গে কোনো ব্যবসা করতে চান না এবং এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে হবে।

স্পেনে বর্তমানে যুক্তরাষ্ট্রের রোটা নৌঘাঁটি ও মোরোন বিমান ঘাঁটিসহ দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, এপ্রিলেই পেন্টাগনের এক অভ্যন্তরীণ নথিতে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দেওয়া ন্যাটো মিত্রদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেখানে স্পেনকে জোট থেকে সাময়িক স্থগিত করার বিকল্পও ছিল।

গত মার্চে স্পেন যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডের যৌথ সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। ট্রাম্পের সর্বশেষ সিদ্ধান্তকে ওই ঘটনারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে করা সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরানের ৮০টি সামরিক স্থাপনা এবং আইআরজিসির ৬০টির বেশি নৌযান লক্ষ্যবস্তু করা হয়েছে। হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এ অভিযান চালানো হয়।

এর পাল্টা জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের দাবি, ৮৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

সর্বশেষ আপডেট ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬