ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে স্থায়ী পুনর্বাসনের দাবিতে এসপিজিআরসির লং মার্চ

আরিফুল ইসলাম আরিফ, ​নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৫:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 110

স্থায়ী পুনর্বাসনের দাবিতে সৈয়দপুরে লং মার্চ

ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে লং মার্চ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সৈয়দপুর শাখা এসপিজিআরসির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের নেতাকর্মীরা সৈয়দপুর থেকে লং মার্চ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারপ্রধান বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এতে উচ্ছেদ হওয়া ক্যাম্পবাসীদের দ্রুত স্থায়ী পুনর্বাসন, পুনর্বাসন না হওয়া পর্যন্ত নতুন করে ক্যাম্প উচ্ছেদ বন্ধ এবং ক্যাম্পবাসীদের নাগরিক ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ছাড়া ক্যাম্পে বসবাসরত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৈয়দপুরে স্থায়ী পুনর্বাসনের দাবিতে এসপিজিআরসির লং মার্চ

সর্বশেষ আপডেট ০৫:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬