ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ দেবে বিসিবি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 86

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের অংশ হিসেবে চালু করা হচ্ছে ‘স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড’, যা পরিচিত হবে ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই কার্ড আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজে উপস্থিত থেকে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের হাতে এই সম্মাননা তুলে দেবেন বলে জানা গেছে।

সূত্র বলছে, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করা পুরুষ ও নারী ক্রিকেটারদের জন্যই মূলত এই বিশেষ সুবিধা রাখা হয়েছে। এটি একটি আজীবন স্টেডিয়াম প্রবেশাধিকার কার্ড হিসেবে বিবেচিত হচ্ছে, যার মাধ্যমে সংশ্লিষ্টরা দেশের যেকোনো আন্তর্জাতিক ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন। ক্রিকেটে তাদের অবদানের স্বীকৃতি হিসেবেই এই উদ্যোগকে দেখা হচ্ছে।

বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কার্ডের সব সুবিধার বিস্তারিত জানানো না হলেও সংশ্লিষ্ট মহলের ধারণা, এটি মূলত সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য একটি সম্মানসূচক ‘এন্ট্রি পাস’ হিসেবে কাজ করবে। সাধারণত টিকিট সুবিধা দেওয়া হলেও এবার সেটিকে আলাদা মর্যাদার কাঠামোতে আনা হয়েছে।

ক্রিকেট পরিচালনা বিভাগের সূত্র জানায়, বিসিবি সভাপতি তামিম ইকবাল ব্যক্তিগতভাবে অনেক অধিনায়কের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রও পাঠানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ দেবে বিসিবি

সর্বশেষ আপডেট ০৬:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬