সচিবালয়ে বুধবার অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৫:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 145
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথ নিয়ে নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করবেন।
মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে পরিচিতি সভা এবং সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন। সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে অফিস শুরু করবেন।
সেখানে তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভায় অংশ নেবেন। দুপুরের খাবার শেষে বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, বৈঠকের কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই। বৈঠকের পর বিকেল ৪টায় সচিবদের সঙ্গে আরও একবার মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
নতুন মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। পাশাপাশি গুমের শিকার সালাহউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন।






























