ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরে বাংলা ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 19

শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে অবিভক্ত ভারতের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে উল্লেখ করেছেন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও কৃষকপ্রীতির কথা তুলে ধরেন তিনি।

শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী সামনে রেখে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না; তিনি অবিভক্ত ভারতের রাজনীতিতে এক প্রভাবশালী ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলেছিলেন। তাঁর সংবেদনশীলতা ও আপসহীন অবস্থান তাঁকে সর্বভারতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করেছিল বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, উপমহাদেশের রাজনীতি, কৃষি ও অর্থনীতিতে ফজলুল হকের অবদান বিশেষভাবে স্মরণযোগ্য। তিনি উল্লেখ করেন, ১৯৪০ সালের লাহোর প্রস্তাব উত্থাপনের মাধ্যমে শেরে বাংলা রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করেন, যা আজও গবেষণা ও আলোচনার বিষয় হয়ে আছে।

তারেক রহমান আরও বলেন, বাংলার কৃষকদের স্বার্থ রক্ষায় ফজলুল হক ছিলেন অগ্রগণ্য কণ্ঠ। তিনি উপলব্ধি করেছিলেন, এ অঞ্চলের রাজনীতি মূলত কৃষিনির্ভর অর্থনীতির সঙ্গে যুক্ত। সেই বাস্তবতা থেকেই তিনি কৃষকদের দাবি রাজনৈতিক কাঠামোর ভেতরে নিয়ে আসেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফজলুল হক প্রশাসনকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার চেষ্টা করেন। তিনি কৃষক ও শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে ভূমিকা রাখেন এবং শিক্ষার প্রসারেও কাজ করেন, যাতে প্রান্তিক জনগোষ্ঠী মূলধারায় যুক্ত হতে পারে।

তিনি বলেন, শেরে বাংলার রাজনৈতিক আদর্শ এখনো প্রাসঙ্গিক। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুরে জন্ম নেওয়া এই নেতা ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নরসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেরে বাংলা ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা: প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬