ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বর মামলার অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 57

শাপলা চত্বর মামলা

শাপলা চত্বর মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এদিন মামলার আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার মাহবুব শফিক, সিফাত মাহমুদ শুভ ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এ মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলা করা হয়েছে। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে পাঁচ এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক ও তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিককে আসামি করা হয়েছে।

রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারসহ অনেকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাপলা চত্বর মামলার অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

সর্বশেষ আপডেট ০৫:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬