ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 4

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। সূচি অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুরো এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপপ্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, নবনির্বাচিত রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদনের পর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করবে। এ সময় তিনি বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করবেন।

পরে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। আনুষ্ঠানিকতা শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করবেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

সর্বশেষ আপডেট ১২:০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬