ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লুটপাট ও টাকা পাচারে ৭–৮টি ব্যাংক অচল: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 139

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

দেশের কিছু বড় ব্যাংক এখন কার্যত অচল; দায়ের মূল কারণ লুটপাট ও অব্যবস্থাপনা—জানালেন পানিসম্পদ মন্ত্রী।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে বলেন, “বিগত সরকারের লুটপাট ও টাকা পাচারের কারণে দেশের সাত থেকে আটটি ব্যাংক কার্যত বন্ধ অবস্থায় রয়েছে।”

তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫ কোটি টাকা একটি ব্যাংকে আটকে আছে, যা কখন পাওয়া যাবে তা অনিশ্চিত।

মন্ত্রী আরও বলেন, দেশের মেগা প্রকল্পগুলোতে দুর্নীতি এতটাই বিস্তৃত যে অনেক প্রকল্পের ব্যয় প্রকৃত প্রয়োজনের চেয়ে কয়েক গুণ বেশি হয়েছে।

তিনি সতর্ক করেন, জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন বা এলজিইডি—যেখানে যেখানে দায়িত্ব রয়েছে, সংশ্লিষ্টরা দুর্নীতি প্রতিরোধে পদক্ষেপ নেবে।

এ্যানি চৌধুরী বলেন, “আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিচ্ছি। দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এই অবস্থানে পৌঁছেছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লুটপাট ও টাকা পাচারে ৭–৮টি ব্যাংক অচল: মন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬