শিরোনাম
রাজধানীতে বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০২:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 139
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. আব্দুল্লাহ রাজু (৪২), মো. রাজন (২২), টুটুল (৩৫), মো. রাসেল (২৫), মো. রাসেল ওরফে টেরে রাসেল (২৬), আব্দুর রহিম রাহাত (২৩), মো. হৃদয় (২৮), মো. মনির হোসেন (৩৬), সাগর মিয়া (২৪) ও মো. সুজন (২০)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, তাদের হেফাজত থেকে ২৫ পুরিয়া গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।































