ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র সঙ্গে চুক্তি বাস্তবায়ন করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 223

জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নের কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী—আলোচনার মাধ্যমেই এগোবে সিদ্ধান্ত।

শামা ওবায়েদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যে চুক্তি হয়েছে, তা বাস্তবায়নে সরকার কাজ করবে। তবে এ ক্ষেত্রে দেশের স্বার্থই প্রধান বিবেচনায় থাকবে বলে তিনি ইঙ্গিত দেন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ যেহেতু রপ্তানিনির্ভর দেশ, তাই বৈশ্বিক বাস্তবতা ও এলডিসি উত্তরণের বিষয় মাথায় রেখেই সব সিদ্ধান্ত নিতে হবে। চুক্তি বাস্তবায়নও হবে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে।

একই সঙ্গে তিনি জানান, সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই কাজ করতে হবে। অর্থনৈতিক ও কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকার সক্রিয় রয়েছে। পাশাপাশি কাতারসহ বিভিন্ন দেশে যেতে অপেক্ষায় থাকা প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ চালানো হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্র সঙ্গে চুক্তি বাস্তবায়ন করবে সরকার

সর্বশেষ আপডেট ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬