ঢাকা ১২:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেধায় নিয়োগ হবে, দুর্নীতি নয়: মন্ত্রী জাহিদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 547

এসআই নিয়োগে অর্থ লেনদেনের সুযোগ নেই বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, যোগ্যতা ও স্বচ্ছ প্রক্রিয়ার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত করা হবে, কোনো ধরনের দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ পরীক্ষায় চাকরি পেতে কাউকে অর্থ খরচ করার প্রয়োজন নেই। লাখ লাখ টাকা দিয়ে চাকরি পাওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন স্কুল-কলেজে নিয়োগের ক্ষেত্রেও তদবির বা অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার পুরোনো সংস্কৃতি আর থাকবে না। মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশের উন্নয়ন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান পরিবর্তন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও বিস্তৃত করতে সরকার কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেধায় নিয়োগ হবে, দুর্নীতি নয়: মন্ত্রী জাহিদ

সর্বশেষ আপডেট ০৭:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬