ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
  • সর্বশেষ আপডেট ০৩:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 100

মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় চলাকালীন তিনি দুর্বলতা ও মাথা ঘোরা অনুভব করেন। পরে উপস্থিতদের অনুমতি নিয়ে চেয়ারে বসে বক্তব্য শেষ করেন।

সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, বক্তব্যের একপর্যায়ে মহাসচিবের কণ্ঠ আটকে যায় এবং তিনি কাঁপতে থাকেন। এই সময়ে তিনি পাশে থাকা নেতাকর্মীদের সাহায্য চেয়ে বলেন, “একটু মাথা ঘুরছে।” কিছু সময় পর নিজেকে সামলে তিনি জানান, “কিছু হয়নি, আমি ভালো আছি।” এরপর চেয়ারে বসেই তিনি বক্তব্য শেষ করেন।

স্থানীয় বিএনপি নেতা মোকলেসুর রহমান বলেন, “মহাসচিব অসুস্থ বোধ করলেও যে দৃঢ়তায় বক্তব্য শেষ করেছেন, তা তার নেতৃত্বের পরিচয় দেয়। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “এটাই মহাসচিবের রাজনৈতিক চরিত্র। দলের জন্য নিজের শারীরিক অবস্থাকে ভুলে গিয়ে তিনি বক্তব্য শেষ করেছেন। তাঁর এই দৃঢ়তা আমাদের নতুন প্রেরণা দিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো তিনি আগে বিশ্রাম নেবেন, কিন্তু তিনি হাত তুলে বললেন, ‘আমি ভালো আছি’। এই দৃশ্য আমাদের সবাইকে আবেগপ্রবণ করেছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ০৩:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫