বিএনপি নেতারা কে কোথায় ভোট দেবেন
- সর্বশেষ আপডেট ১২:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 73
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণার সময়। এখন চলছে ভোটগ্রহণের প্রস্তুতি। কারণ বহুল প্রতীক্ষিত নির্বাচনের মাহেন্দ্রক্ষণ কাল। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন তা জানিয়েছে দলটি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলের মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
রাজধানী ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বিএনপি চেয়ারম্যান এবং ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের ভোটকেন্দ্রগুলো হলো- খন্দকার মোশাররফ হোসেন: গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা; মির্জা আব্বাস: শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, ঢাকা; গয়েশ্বর চন্দ্র রায়: আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরানীগঞ্জ; আব্দুল মঈন খান: চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলাশ, নরসিংদীতে ভোট দিবেন।
এছাড়া, আমীর খসরু মাহমুদ চৌধুরী: মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম’ সালাহউদ্দিন আহমদ: পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট, কক্সবাজার; ইকবাল হাসান মাহমুদ টুকু: সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ; হাফিজ উদ্দিন আহমেদ: আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন, ভোলা; এ জেড এম জাহিদ হোসেন: মতিহারা সরকারি হাইস্কুল, নবাবগঞ্জ, দিনাজপুরে ভোট দিবেন।
































