ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 234

রেজাউল করিম বাদশা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে রেজাউল করিম বাদশার নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ার পর শূন্য হওয়া এই কেন্দ্রে তাকে মনোনয়ন দেওয়া হয়।

রেজাউল করিম বাদশা বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দলীয়ভাবে তার প্রার্থিতা চূড়ান্ত করা হয় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও একই তথ্য জানিয়েছেন।

এদিকে মো. মোশারফ হোসেন নিজের ফেসবুক পোস্টে জানান, বগুড়া-৬ (সদর) আসনে এমপি প্রার্থী হিসেবে রেজাউল করিম বাদশাকে গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

সর্বশেষ আপডেট ০৯:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬