ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় কাঁচামরিচের কেজি ৩৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
  • সর্বশেষ আপডেট ০৫:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 110

বগুড়ায় কাঁচামরিচের কেজি ৩৬০ টাকা

বগুড়ায় কাঁচামরিচের দাম আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছেছে। পাইকারি ও খুচরা উভয় বাজারেই মরিচের দামে চরম অস্থিরতা দেখা দিয়েছে। উৎপাদন এলাকাতেই কাঁচামরিচের কেজি ৩০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে, যা নিম্ন আয়ের মানুষের জন্য মারাত্মক চাপ তৈরি করেছে।

রোববার (৫ অক্টোবর) দেশের অন্যতম সবজি মোকাম বগুড়ার মহাস্থানগড় হাটে কাঁচামরিচ মানভেদে পাইকারিতে ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। আর খুচরা বাজারে দাম পৌঁছেছে ৩২০ থেকে ৩৬০ টাকায়।

বাজারে শীতের আগাম সবজিও এসেছে। শিম বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৪০ টাকা, সাজনা ১৫০ টাকা, গাজর ১০০, টমেটো ১১০, করলা ৮০, মিষ্টি লাউ ৪০, পটল ৩৫ এবং আলু ১৮ টাকা কেজিতে। গত সপ্তাহের তুলনায় পাইকারিতে পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ৬৫ টাকা কেজি।

মহাস্থান মোকামের পাইকার আবু রশিদ জানান, সাম্প্রতিক বৈরী আবহাওয়া ও পূজার ছুটিতে ভারত থেকে সবজি আমদানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ কমে গেছে। ফলে কাঁচামরিচসহ অন্যান্য সবজির দাম বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন, “আগামী দুই-তিন দিনের মধ্যে আমদানি শুরু হলে দাম কিছুটা কমে আসবে।”

এ ছাড়া অক্টোবরের শেষ দিক থেকে মাঠে নতুন শীতকালীন সবজি উঠতে শুরু করলে বাজারে দামের চাপ কমবে বলেও জানান তিনি।

বর্তমানে মহাস্থান মোকাম থেকে প্রতিদিন অন্তত ২০টি ট্রাকে বিভিন্ন সবজি দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বগুড়ায় কাঁচামরিচের কেজি ৩৬০ টাকা

সর্বশেষ আপডেট ০৫:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫