ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে দশবার ভূমিকম্প: বড় বিপর্যয়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 168

আসামে উৎপত্তি, দেশে ভূমিকম্পের কম্পন

ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই বাংলাদেশ দশবার কেঁপে উঠেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না থাকলেও ঘন ঘন এই কম্পন জনমনে উদ্বেগ তৈরি করেছে এবং বিশেষজ্ঞদের দৃষ্টি কাড়ছে।

শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি। এর আগের দিন ৩ দশমিক ৭ মাত্রার একটি কম্পনের কেন্দ্র ছিল ভারতের সিকিম।

২৫ ফেব্রুয়ারি মিয়ানমারের সাংগাই অঞ্চলের কাছে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। মাসের শুরুতে সিলেট থেকে শুরু হয়ে সুনামগঞ্জ ও সাতক্ষীরা পর্যন্ত বিভিন্ন স্থানে একাধিক কম্পন ধরা পড়ে।

উদ্বেগের বিষয় হলো, সাম্প্রতিক সময়ে দেশের ভেতরেও ভূমিকম্পের উৎপত্তিস্থল চিহ্নিত হচ্ছে। নরসিংদীর মাধবদী, সাভারের বাইপাইল এবং ঢাকার বাড্ডার মতো এলাকাও কেন্দ্র হিসেবে উঠে এসেছে। এতে ধারণা করা হচ্ছে, ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটগুলোর সক্রিয়তা বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, ছোট কম্পন অনেক সময় জমে থাকা শক্তি আংশিকভাবে মুক্ত করে ঝুঁকি কমাতে পারে। তবে দীর্ঘদিন বড় শক্তি নির্গত না হলে তা বড় ভূমিকম্পের আশঙ্কাও তৈরি করতে পারে। বাংলাদেশ ভারতীয় ও ইউরেশীয় প্লেটের সংযোগ অঞ্চলে অবস্থিত হওয়ায় ঝুঁকি বরাবরই রয়েছে।

ঢাকা ও আশপাশের ঘনবসতি, নরম মাটি এবং অপরিকল্পিত নগরায়ন ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু উদ্ধার-পরবর্তী প্রস্তুতি নয়, বিল্ডিং কোড বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তকরণ এবং নিয়মিত মহড়ার মতো প্রতিরোধমূলক পদক্ষেপ জরুরি। ঘন ঘন এই কম্পনকে তারা সতর্ক সংকেত হিসেবে দেখছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফেব্রুয়ারিতে দশবার ভূমিকম্প: বড় বিপর্যয়ের শঙ্কা

সর্বশেষ আপডেট ০৭:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬