ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম এমভিএনও সিমে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 246

এমভিএনও সিম

দেশের প্রথম মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সেবার আওতায় গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ডেটা এবং কোয়াড-প্লে সুবিধা উপভোগ করতে পারবেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিসিএল এমভিএনওর লাইভ পাইলট কার্যক্রম শুরু হয়। দেশের টেলিযোগাযোগ খাতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, “ভয়েস কল, ডেটা কল, আলাপ-টু-মোবাইল, আলাপ-টু-আলাপ এবং জিপিএন ইন্টিগ্রেশনসহ চারটি সেবার প্রভিশনিং সফল হয়েছে। কল টেস্টও সফলভাবে সম্পন্ন হয়েছে।” তিনি বলেন, গুলিস্তান ও রমনা কার্যালয়ে সরেজমিন প্রভিশনিং, অ্যাক্টিভেশন ও টেস্ট কল পর্যবেক্ষণ করা হয়েছে।

এই সেবার মাধ্যমে গ্রাহকরা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’, জিপিএন কানেকশন, আনলিমিটেড ব্রডব্যান্ড এবং জনপ্রিয় ওটিটি কনটেন্ট প্ল্যাটফর্ম টফি ব্যবহার করতে পারবেন। প্রাথমিকভাবে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে এই সেবা দেওয়া হচ্ছে।

বিটিসিএল এমভিএনও পুরোপুরি নিজস্ব ব্র্যান্ডিং, কাস্টমার সাপোর্ট এবং সিম-নাম্বারের মাধ্যমে পরিচালিত হবে। একাধিক অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করার সুবিধা থাকায় গ্রাহকদের নেটওয়ার্কজনিত সমস্যা কমবে, কভারেজও আরও শক্তিশালী হবে।

এমভিএনও মডেল অর্থাৎ নিজস্ব নেটওয়ার্ক না থাকা সত্ত্বেও অন্য অপারেটরের অবকাঠামো ব্যবহার করে সেবা প্রদানকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা রয়েছে। বিশ্বের প্রথম এমভিএনও শুরু হয়েছিল ২০০০ সালে ডেনমার্কে।

বিটিসিএল জানিয়েছে, তারা গ্রাহকদের সর্বনিম্ন মূল্যে উচ্চগতির ইন্টারনেটসেবা এবং আনলিমিটেড ভয়েস ক

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রথম এমভিএনও সিমে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

সর্বশেষ আপডেট ০৬:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬