ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রচারে সরব, ফলে ভরাডুবি: এক আসনে সীমাবদ্ধ চরমোনাই পীরের দল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 87

সৈয়দ ফয়জুল করীম, এছহাক মুহাম্মদ আবুল খায়ের ও সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ (বাঁ থেকে)ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় সক্রিয় উপস্থিতি থাকলেও ভোটের ফলাফলে প্রত্যাশিত সাফল্য পায়নি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

২৫৩টি আসনে প্রার্থী দিলেও দলটি জয় পেয়েছে মাত্র একটি আসনে। অধিকাংশ আসনেই তাদের প্রার্থীরা উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি এবং প্রায় সর্বত্রই হাতপাখা প্রতীকের প্রার্থীরা জামানত হারিয়েছেন।

দলটির আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম নিজে নির্বাচনে অংশ না নিলেও তার তিন ভাই ভোটযুদ্ধে অংশ নেন। তবে কেউই জয় পেতে পারেননি। দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে দ্বিতীয় হলেও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে তৃতীয় হন।

বরিশাল-৫ আসনে তিনি ৯৩ হাজার ৫২৮ ভোট পান, যেখানে বিএনপির মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে বিজয়ী হন।

বরিশাল-৬ আসনে বিএনপির আবুল হোসেন খান ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের মো. মাহমুদুন্নবী পান ৫৪ হাজার ৫৩৩ ভোট এবং ফয়জুল করীম পান ২৮ হাজার ৮২৩ ভোট।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের ৩৬ হাজার ৭৫৩ ভোট পান।

একই আসনে বিএনপির রাজীব আহসান ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে জয়ী হন এবং জামায়াতের মোহাম্মদ আবদুল জব্বার পান ৭৪ হাজার ৬৮৪ ভোট।

ঢাকা-৪ আসনে দলটির প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে মোট ভোট পড়েছে ৪৫ শতাংশ। জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে জয়ী হন, বিএনপির তানভীর আহমেদ পান ৭৪ হাজার ৪৪৭ ভোট এবং হাতপাখা প্রতীকে মোসাদ্দেক বিল্লাহ পান মাত্র ৬ হাজার ৫১৮ ভোট, ফলে তার জামানতও রক্ষা হয়নি।

ফলাফল ঘোষণার পর সৈয়দ ফয়জুল করীম সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রাপ্ত ভোটের সংখ্যা উল্লেখ করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ নির্বাচনে বরিশাল বিভাগের কয়েকটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা আলোচনায় ছিলেন। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে সাবেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি থেকে যোগ দেওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে মাওলানা অলি উল্লাহ দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে বরগুনা-১ ছাড়া অন্য আসনগুলোতে তারা পরাজিত হন।

পটুয়াখালী-৪ আসনে বিএনপির এ বি এম মোশাররফ হোসেন ১ লাখ ২৪ হাজার ১৩ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে মোস্তাফিজুর রহমান পান ৭০ হাজার ১২৭ ভোট। পিরোজপুর-৩ আসনে বিএনপির রুহুল আমীন দুলাল ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে জয়ী হন। সেখানে এনসিপির শামীম হামিদী ৩৬ হাজার ৬১৬ ভোট পেয়ে দ্বিতীয় এবং হাতপাখা প্রতীকের রুস্তম আলী ফরাজী ৩৫ হাজার ৯৬৮ ভোট পেয়ে তৃতীয় হন।

১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে বরিশালের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচারে সক্রিয়তা থাকলেও জামায়াতের সঙ্গে জোট ভেঙে যাওয়ায় ইসলামী ভোট বিভক্ত হয়েছে, যার বড় সুবিধা পেয়েছে বিএনপি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রচারে সরব, ফলে ভরাডুবি: এক আসনে সীমাবদ্ধ চরমোনাই পীরের দল

সর্বশেষ আপডেট ১০:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬