ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচয় মিলেছে ভূমধ্যসাগরে নিহত ৬ বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 177

ভূমধ্যসাগরে প্রাণ হারানো অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সুনামগঞ্জের ৬ জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) গ্রিস উপকূলের কাছে উদ্ধার করা হয় তাদের মরদেহ।

নিহতরা হলেন- ফাহিম, সাজিদুর, সাহানুর, মজিবুর, ময়না ও আহমদ জয়।

মৃত্যু সংবাদ পাওয়ার পর পরিবারগুলোতে চলছে শোকের মাতম। ছয় যুবকের চারজন দিরাই উপজেলার, একজন জগন্নাথপুর উপজেলার ও একজন দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, অবৈধ পথে ইউরোপ পাড়ি দেওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যু হয় ২২ অভিবাসন প্রত্যাশীর। আশঙ্কা করা হচ্ছে, তাদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পরিচয় মিলেছে ভূমধ্যসাগরে নিহত ৬ বাংলাদেশির

সর্বশেষ আপডেট ১২:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬