শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৬:৩১:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 141
দেশবাসীকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত হওয়ার গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভোট ও গণভোট স্থগিত হওয়ার বিষয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
ইসি জানিয়েছে, শেরপুর-৩ আসন ব্যতীত ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন এবং গণভোট নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি অনুরোধ করা হয়েছে, কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নির্ধারিত তারিখে ভোটদানে প্রস্তুত থাকা।






























