নিয়ম মেনে বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০৬:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 141
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন আইনের বিধান অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও তিনি একমাত্র আসনই ধরে রাখতে পারবেন।
এই পরিস্থিতিতে তিনি বগুড়া-৬ আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য নিশ্চিত করেছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার জন্য লিখিত চিঠি কমিশনে জমা দিয়েছেন।
তবে আসনটি শূন্য ঘোষণার গেজেট এখনও প্রকাশিত হয়নি।
আইনের ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে যে কোন আসনটি তিনি রাখতে চান।
নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন বাংলাদেশ আইন অনুসারে অবশিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করবে।



































