ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দালাল ঠেকাতে ভূমি অফিসে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 182

দেশের সব ভূমি অফিসে সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। উদ্দেশ্য একটাই—সাধারণ মানুষ যেন নির্ধারিত ফি জেনে সরাসরি সেবা পান, মধ্যস্বত্বভোগীদের কাছে জিম্মি না হন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে উপজেলা, সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত সেবামূল্যের স্থায়ী সাইনবোর্ড টাঙানো বাধ্যতামূলক।

চার ফুট বাই আড়াই ফুট আকারের এই বোর্ডে প্রতিটি সেবার নির্দিষ্ট ফি স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এতে সেবাগ্রহীতারা আগে থেকেই জানতে পারবেন কোন কাজের জন্য কত টাকা দিতে হবে।

মন্ত্রণালয় মনে করছে, এই পদক্ষেপ অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভূমি উন্নয়ন করসহ সব ধরনের ফি এখন থেকে কেবল অনলাইনে পরিশোধ করতে হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারী নগদ অর্থ গ্রহণ করতে পারবেন না। নাগরিকদেরও নগদ লেনদেন এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

অভিযোগ গ্রহণে চালু হয়েছে সার্বক্ষণিক হেল্পলাইন—১৬১২২। নির্ধারিত ফি’র চেয়ে বেশি অর্থ দাবি করা হলে তাৎক্ষণিকভাবে ফোন করে অভিযোগ জানাতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।

সেবামূল্যের তালিকাও প্রকাশ করা হয়েছে। ই-নামজারি বা মিউটেশন ফি নির্ধারণ করা হয়েছে মোট ১ হাজার ১৭০ টাকা—এর মধ্যে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ১ হাজার টাকা এবং প্রতি কপি খতিয়ান ১০০ টাকা। নির্ধারিত এই অংকের বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।

খতিয়ানের সার্টিফায়েড বা অনলাইন কপির জন্য ফি ১২০ টাকা; ডাকযোগে পেতে চাইলে অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে। প্রতি শিট মৌজা ম্যাপের ফি ৫৪৫ টাকা, ডাকযোগে নিলে বাড়তি ১১০ টাকা প্রযোজ্য।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে, তালিকার বাইরে অন্য কোনো নামে ফি আদায় আইনত দণ্ডনীয়। জেলা প্রশাসকদের মাধ্যমে মাঠপর্যায়ে দ্রুত এই নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। হয়রানিমুক্ত ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দালাল ঠেকাতে ভূমি অফিসে নতুন নির্দেশনা

সর্বশেষ আপডেট ০৫:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬