ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তায় পানি বৃদ্ধি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 198

তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ভারতীয় উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি আবারও বেড়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছায় চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সোমবার সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ১০ মিটার, যা বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে। সকাল ৬টাতেও পানির উচ্চতা একই ছিল বলে জানিয়েছে পাউবো।

পাউবোর ডালিয়া ডিভিশনের পানি পরিমাপক নুরুল ইসলাম বলেন, ডালিয়া পয়েন্টে তিস্তার বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। বর্তমানে নদীর পানি বিপৎসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজান থেকে ঢল অব্যাহত থাকায় পানি আরও বাড়তে পারে। এ কারণে নদীর অতিরিক্ত চাপ কমাতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তিস্তায় পানি বৃদ্ধি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট

সর্বশেষ আপডেট ০৩:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬