ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব: জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 86

মুসলিম কখনো গুজবের মাইক হয় না : আজহারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার গুরুত্বপূর্ণ ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন— এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে পরিষ্কার জানিয়েছেন জামায়াতের একাধিক কেন্দ্রীয় নেতা।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, আজহারির মনোনয়ন নিয়ে ছড়ানো খবরটি মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি বলেন, “জামায়াত মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দিচ্ছে—এ ধরনের তথ্য সত্য নয়। এমন কিছু হওয়ারও কোনো সম্ভাবনা নেই।” তিনি সবাইকে যাচাই ছাড়াই রাজনৈতিক তথ্য প্রচার বা বিশ্বাস না করার আহ্বান জানান।

দুপুর থেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া পোস্টের ভিত্তিতে অনেকেই বিষয়টিকে সত্য ভেবে আজহারিকে অভিনন্দন জানাতে থাকেন। তবে আজহারি নিজে এ নিয়ে এখনো কোনো মন্তব্য প্রকাশ করেননি।

ঢাকা-৫ আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকার মধ্যে অন্যতম। এখানকার প্রার্থিতা নিয়ে সামান্য গুঞ্জনও দ্রুত আলোচনায় উঠে আসে। এই পরিস্থিতিতে জামায়াতের আনুষ্ঠানিক ব্যাখ্যা গুজবের অবসান ঘটিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব: জামায়াত

সর্বশেষ আপডেট ০৮:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫