শিরোনাম
ঢাকা-১৭: তারেক রহমান এগিয়ে

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 359
ঢাকা-১৭ আসনের প্রাথমিক ফলাফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন। দুটি কেন্দ্রের তথ্য অনুযায়ী ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,৭৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে ৪৫৭ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজরকাড়া ছিল।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০৮ সালের পর এবার রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল অংশ নিয়েছে। মোট ৫১টি দল, ২,০২৯ প্রার্থী; যার মধ্যে ১,৭৫৫ জন দলীয় ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থী ৮০ জন। এবারের নির্বাচনে ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
Tag :

































