ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়নের পরই ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত: জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 206

জুলাই সনদ বাস্তবায়নের পরই ডেপুটি স্পিকার পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলের প্রাপ্য অধিকার, এটি কোনো দয়া নয়।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফিংয়ে এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত হওয়ার পর ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি সামনে আসবে এবং বিরোধী দলই এ পদে প্রতিনিধি দেবে।

এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, প্রথমে জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হওয়া প্রয়োজন। এসব বিষয় নিষ্পত্তির পর বিরোধী দলীয় নেতা ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, বর্তমানে যেভাবে ডেপুটি স্পিকারের বিষয়টি সামনে আনা হয়েছে, তা তারা গ্রহণ করেননি। সংসদের ভেতরে আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই সনদ বাস্তবায়নের পরই ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত: জামায়াত

সর্বশেষ আপডেট ০৩:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬