ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা

জুলাই না থাকলে সরকারের অস্তিত্ব থাকবে না

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 57

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই শহিদদের আত্মত্যাগের সঙ্গে কেউ বেঈমানি করতে চাইলে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, প্রয়োজনে জীবন দিয়ে হলেও জুলাই অভ্যুত্থানের চেতনা হারিয়ে যেতে দেওয়া হবে না।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই যদি না থাকে, তাহলে যমুনা, নির্বাচন কিংবা সরকার-কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। তিনি জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপির নেতা সারজিস আলম বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা

জুলাই না থাকলে সরকারের অস্তিত্ব থাকবে না

সর্বশেষ আপডেট ১০:২৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬