ঢাকা ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগলকাণ্ডের মতিউরের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 175

ছাগলকাণ্ডের মতিউরের জামিন নামঞ্জুর

ছাগলকাণ্ডের সঙ্গে যুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানের জামিন আদালত নামঞ্জুর করেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। বেলা ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় মতিউর রহমানকে। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ওয়াহিদুজ্জামান (লিটন ঢালী) দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় তার রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ এ মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ আনা হয়, তিনি এক কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া অসাধুভাবে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার সম্পদ অর্জনের কথাও উল্লেখ করা হয়। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও ২৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত ১৫ জানুয়ারি গোয়েন্দা পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ লাকীকে গ্রেপ্তার করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছাগলকাণ্ডের মতিউরের জামিন নামঞ্জুর

সর্বশেষ আপডেট ০৩:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫