চার স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘরে আটক জামায়াত সমর্থক
- সর্বশেষ আপডেট ০৩:১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 122
পঞ্চগড় সদর উপজেলার একটি বাড়ি থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, জহিরুল ইসলামের একাধিক বিয়ে রয়েছে। চার স্ত্রী ঘরে থাকার পরও সোমবার রাতে তাকে এক নারীর ঘরে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন। পরে তাকে বাড়ির বারান্দার একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও উপস্থিত জনতার কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে পুলিশ ওই ব্যক্তি ও সংশ্লিষ্ট নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ না থাকায় আইনগত বিধান অনুযায়ী বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জহিরুল ইসলামকে জামায়াতের কর্মী বা সমর্থক হিসেবে বিভিন্ন আলোচনা হলেও জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, তিনি দলের কোনো সদস্য নন। তাদের দাবি, তিনি দলটির সমর্থক হিসেবে পরিচিত হতে পারেন, তবে সাংগঠনিকভাবে তার কোনো পদ বা সদস্যপদ নেই।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছ উদ্দিন বলেন, নারী ও পুরুষ উভয়কেই থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।






























