ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ককটেল বিস্ফোরণ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০১:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 137

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে একটি মন্দিরের পুরোহিতসহ অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাগানবাড়ি এলাকার সুজাত আলীর ছেলে আবদুল বারেক, নজরুল ইসলামের ছেলে জিহাদ এবং কালীবাড়ি শিব মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুরোহিত কেশব চক্রবর্তী জানান, সন্ধ্যায় ভক্তদের নিয়ে মন্দিরে পূজা চলাকালে একটি বস্তু কাছাকাছি পড়ে। প্রথমে তিনি বিষয়টি গুরুত্ব দেননি। পরে সেটি সরাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং তিনি আহত হন।

তার স্ত্রী ওমা চক্রবর্তী বলেন, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি একটি বস্তু নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে চলে যায়। বস্তুটি থেকে ধোঁয়া উঠতে দেখে সন্দেহ হলে কিছুক্ষণের মধ্যেই তা বিস্ফোরিত হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ইফতারের পর তিনজন ব্যক্তি মন্দিরের কাছে একটি ককটেল নিক্ষেপ করে এবং একটি ব্যাগ ফেলে রেখে যায়। এতে পুরোহিত আহত হন। পরে পালিয়ে যাওয়ার সময় পাশের মসজিদের ফটকের সামনে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়, এতে সেখানে দাঁড়িয়ে থাকা দুই মুসল্লিও আহত হন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুমিল্লায় ককটেল বিস্ফোরণ, আহত ৩

সর্বশেষ আপডেট ০১:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬