ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 186

প্রায় ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে মিরপুরে ইউনূস সেন্টারে পৌঁছালে সহকর্মীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার পর দায়িত্ব শেষ করে আবারও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে যুক্ত হলেন তিনি। দীর্ঘ বিরতির পর তাকে ফিরে পেয়ে সংগঠনের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

এ সময় গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। পরে তাদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হন তিনি।

২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানান, মাসের শেষ নাগাদ তিনি সরকারি বাসভবন যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

সর্বশেষ আপডেট ০৯:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬