ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতা বাতিলের ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 15

তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ন্যাটো মহাসচিব মার্ক রুটের উপস্থিতিতে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ শেষ। তিনি দাবি করেন, ‘গত রাতে আমরা তাদের ওপর অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়েছি।’

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইরানকে পরমাণু সক্ষমতামুক্ত করা। তিনি অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্রের সতর্কতা উপেক্ষা করেছে এবং বিভিন্নভাবে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

ন্যাটো নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তার অভিযোগ, বিশ্বের ‘এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করা ইরানের বিরুদ্ধে অভিযানে ন্যাটো যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেনি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি তেলের ট্যাংকারে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে। এর জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করে।

এদিকে ইরান ইস্যুতে স্পেনের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বাতিলের নির্দেশ দেওয়ার কথা জানান। তার অভিযোগ, গত মার্চে স্পেন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জন্য আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতা বাতিলের ঘোষণা ট্রাম্পের

সর্বশেষ আপডেট ০৫:০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬