ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নেতা তাজুল ইসলাম তাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ১২:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 535

আ.লীগ নেতা তাজুল ইসলাম তাজ গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন খন্দকার জানান, রাতে ডিবির একটি দল এসে তাজুল ভাইকে নিয়ে গেছে। তবে কেন বা কী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তারা জানেন না।

স্থানীয়দের মতে, তাজুল ইসলাম তাজ দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তার অনুসারীদের বিরুদ্ধে অতীতে দখল, চাঁদাবাজি ও ভয়ভীতির অভিযোগও রয়েছে। সাম্প্রতিক সময়ে ইউনিয়নে দলীয় অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে উত্তেজনাও দেখা দিয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আ.লীগ নেতা তাজুল ইসলাম তাজ গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১২:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫