ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগাম সতর্কবার্তা উপেক্ষা, খালাস ৫০৩ কার্টন অবৈধ সিগারেট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 134

সহকারী কমিশনার মো. আরিফুল ইসলাম। ছবি: (ফাইল ফটো)

অবৈধ সিগারেটের চালান আসছে- খবর ছিল আগেই। চালানের নম্বর উল্লেখ করে পাঠানো হয়েছিল সতর্কবার্তাও। প্রাপক চট্টগ্রাম কাস্টমস হাউসের দায়িত্বশীল কর্মকর্তা নিজেই। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করেই নির্বিঘ্নে খালাসের সুযোগ দেওয়া হয় চালানটি। এ ঘটনায় চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. আরিফুল ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা যায়, গত ৪ নভেম্বর সি-১৩২১৮১৭ নম্বর বিল অব এন্ট্রির মাধ্যমে চট্টগ্রাম কাস্টমস হাউসে চালানটির আমদানি ঘোষণা দাখিল করা হয়। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান ‘ক্রোকারিজ ওয়ার্ল্ড’ চালানটির কাগজপত্রে ৭১৫ কার্টন পার্টস, ইন্ডাকশন কুকার ও পাওয়ার কর্ড আমদানির ঘোষণা দেয়। কিন্তু অভিযোগ উঠেছে, ঘোষিত পণ্যের আড়ালে কৌশলে আনা হয় আরও ৫০৩ কার্টন অবৈধ সিগারেট।

চালানটি ঘিরে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, অবৈধ সিগারেট থাকার তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগেই জানানো হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ৪ নভেম্বর চালানটি কাস্টমসের সিস্টেমে সাবমিট হওয়ার পরপরই সহকারী কমিশনার মো. আরিফুল ইসলামের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি সতর্কবার্তা পাঠানো হয়। সেখানে সি-১৩২১৮১৭ নম্বর বিল অব এন্ট্রির চালানে অবৈধ সিগারেট থাকার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল।

কাস্টমসের প্রচলিত প্রক্রিয়ায় এ ধরনের সুনির্দিষ্ট ঝুঁকির তথ্য পাওয়ার পর চালানটি অধিকতর যাচাইয়ের আওতায় নেওয়া এবং প্রয়োজনে শতভাগ কায়িক পরীক্ষা করার সুযোগ রয়েছে। কিন্তু অভিযোগ অনুযায়ী, সেই উদ্যোগ না নিয়ে চালানটির খালাস প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। যথাযথ পরীক্ষা ছাড়াই সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদন ও স্বাক্ষরের মাধ্যমে পণ্য খালাসের সুযোগ তৈরি হয় বলে দাবি সূত্রের।

সূত্রের দাবি, সহকারী কমিশনার মো. আরিফুল ইসলাম পিসিটি ও সিসিটি ইয়ার্ডের দায়িত্বে রয়েছেন। তাঁর দায়িত্বাধীন এলাকায় আমদানি পণ্যের চালান পরীক্ষা-নিরীক্ষা ও খালাসের প্রক্রিয়ায় তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে অবৈধ পণ্য থাকার আগাম তথ্য পাওয়ার পরও চালানটি যথাযথভাবে পরীক্ষা না করার অভিযোগ তাঁর দায়িত্ব পালন নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

অভিযোগ রয়েছে, বিষয়টি শুধু সংশ্লিষ্ট সহকারী কমিশনারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; কাস্টমস হাউসের ঊর্ধ্বতন পর্যায়েও অবৈধ সিগারেটের চালান সম্পর্কে তথ্য পৌঁছেছিল। অতিরিক্ত কমিশনারকেও বিষয়টি অবহিত করা হয়েছিল বলে দাবি অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রের। এরপরও কেন চালানটি আটকানো বা শতভাগ কায়িক পরীক্ষার আওতায় নেওয়া হলো না, তার ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে একই সময়ে চট্টগ্রাম কাস্টমস হাউসে বিভিন্ন আমদানি চালানে ঘোষণার বাইরে থাকা পণ্য শনাক্ত ও আটকের ঘটনা ঘটছে। এক বা দুটি পণ্য ঘোষণা দিয়ে আনা চালানেও কসমেটিকসসহ অন্যান্য পণ্য শনাক্ত করা হচ্ছে। অথচ ৫০৩ কার্টন সিগারেট থাকার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরও এই চালানটি কীভাবে যথাযথ পরীক্ষার বাইরে থেকে গেল, তা নিয়ে কাস্টমসের সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

এ ঘটনায় আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চালানটি নির্বিঘ্নে খালাসের সুযোগ করে দেওয়া হয়েছে।

অবৈধ সিগারেট আমদানির মাধ্যমে প্রযোজ্য শুল্ক, কর ও অন্যান্য রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ৫০৩ কার্টন সিগারেটের চালানটি যথাসময়ে শনাক্ত ও আটক করা গেলে সরকার বিপুল অঙ্কের রাজস্ব আদায়ের সুযোগ পেত। কিন্তু চালানটি খালাসের সুযোগ তৈরি হওয়ায় সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আগাম সতর্কবার্তা উপেক্ষা, খালাস ৫০৩ কার্টন অবৈধ সিগারেট

সর্বশেষ আপডেট ০৮:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬