ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে বাধ্যতামূলক আয়কর রিটার্নের নিয়ম জারি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 12

রাজস্ব ভবন। ফাইল ছবি

আয়কর ব্যবস্থাকে আরও ডিজিটাল, সহজ ও স্বচ্ছ করতে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন আদেশ অনুযায়ী, নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টালের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

রোববার (২৮ জুন) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আয়কর আইন, ২০২৩-এর ৩২৮ ধারার উপধারা (৪)-এর ক্ষমতাবলে আদেশটি কার্যকর করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলেও পাঁচ শ্রেণির করদাতাকে এ নিয়মের বাইরে রাখা হয়েছে। তারা হলেন—৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদসহ), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার মনোনীত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

তবে এসব করদাতা চাইলে স্বেচ্ছায় অনলাইনেই রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর আরও জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা কারিগরি জটিলতার কারণে কেউ অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে সে ক্ষেত্রে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে।

রাজস্ব বোর্ডের মতে, অনলাইন রিটার্ন বাধ্যতামূলক হওয়ায় করদাতাদের হয়রানি কমবে, রিটার্ন দাখিলের প্রক্রিয়া দ্রুত ও সহজ হবে এবং কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অনলাইনে বাধ্যতামূলক আয়কর রিটার্নের নিয়ম জারি

সর্বশেষ আপডেট ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬