ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়
  • সর্বশেষ আপডেট ০৩:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 77

সড়ক দূর্ঘটনা

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন (৫৫) নামে এক ব্যাংকের নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) দুপুরে পঞ্চগড়-বোদা মহাসড়কের মিলগেট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাজোত এলাকার আসির উদ্দিনের ছেলে। তিনি পূবালী ব্যাংক পিএলসির বোদা উপজেলা শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে মিলগেট বাজার অতিক্রম করে মিলগেট-মাড়েয়া সড়কের দিকে যাচ্ছিলেন জয়নাল। এ সময় পেছন দিক থেকে বোদাগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এতে মাথা, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেছুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৩:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬