ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম রোগী ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 6

দেশে হামের রোগী বাড়তে থাকায় সরকারি হাসপাতালগুলোকে বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, শয্যা সংকটের অজুহাতে কোনো হাসপাতালই এখন থেকে হাম বা এ ধরনের উপসর্গ নিয়ে আসা রোগীকে ফিরিয়ে দিতে পারবে না। প্রয়োজনে অতিরিক্ত শয্যা তৈরি করে হলেও চিকিৎসা নিশ্চিত করতে হবে।

২১ এপ্রিল জারি করা ওই নির্দেশনার বিষয়টি পরে বৃহস্পতিবার গণমাধ্যমে জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক ব্যবস্থাপনা শাখার পরিচালক স্বাক্ষরিত এ আদেশে সব সরকারি হাসপাতালকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, রোগীর অবস্থা যদি জটিল হয়, তবে উন্নত চিকিৎসার জন্য নির্ধারিত রেফারাল ব্যবস্থার মাধ্যমে স্থানান্তর করা যাবে। তবে তা করতে হবে উপজেলা থেকে জেলা, জেলা থেকে মেডিকেল কলেজ এবং বিশেষায়িত হাসপাতাল পর্যন্ত নির্ধারিত ধাপ অনুসরণ করে।

এই রেফারাল প্রক্রিয়া ঠিকভাবে অনুসরণ না করলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে দায় নিতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাম রোগী ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের

সর্বশেষ আপডেট ১০:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬