ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়া রুটে ফেরি বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শামীমুজ্জামান শামীম, হাতিয়া প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 9

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ অবস্থায় বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে নৌযাতায়াতে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।

৩ নম্বর সতর্ক সংকেত বহাল থাকলেও হাতিয়া-ও আশপাশের বিভিন্ন নৌরুটে মাছ ধরার ট্রলার, যাত্রীবাহী ট্রলার এবং সি-ট্রাক চলাচল অব্যাহত রয়েছে। তবে একই সময়ে হাতিয়া-নোয়াখালী রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ফেরি বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রী, শিক্ষার্থী, রোগী এবং ব্যবসায়ীদের অনেকেই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ট্রলার বা সি-ট্রাকে যাতায়াত করছেন। এতে একদিকে যেমন অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে বৈরী আবহাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে গেছে।

ভুক্তভোগীরা প্রশ্ন তুলেছেন, যদি একই আবহাওয়ায় ট্রলার ও সি-ট্রাক চলাচল করতে পারে, তাহলে নিরাপদ ও তুলনামূলক বড় নৌযান ফেরি কেন বন্ধ রাখা হয়েছে? তাদের দাবি, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে বাস্তব পরিস্থিতি বিবেচনায় দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হোক।

এ বিষয়ে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মশিউর রহমান বলেন ,বৈরী আবহাওয়া এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি পর্যালোচনা করে ফেরি চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ফেরি বন্ধ থাকায় হাতিয়ার হাজারো মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত স্বাভাবিক নৌযোগাযোগ চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাতিয়া রুটে ফেরি বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সর্বশেষ আপডেট ০৭:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬