লাল পাসপোর্ট ফেরত দিলেন ড. ইউনূস
- সর্বশেষ আপডেট ১০:২৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 132
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। ক্ষমতায় থাকা অবস্থায়ই তিনি প্রায় এক সপ্তাহ আগে পাসপোর্টটি জমা দেন।
শুধু প্রধান উপদেষ্টাই নন, উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার অনেকেই ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন। তবে এখনও কয়েকজন উপদেষ্টা লাল পাসপোর্ট জমা দেননি।
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা এবং সমমর্যাদার প্রায় ২০ জন ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। প্রধান উপদেষ্টা সপ্তাহখানেক আগে পাসপোর্ট জমা দেন। অন্যরাও নির্বাচনের আগে নিজেদের পাসপোর্ট ছেড়ে দিয়েছেন।
সরকারের এক কর্মকর্তা জানান, বিদায়ী সরকারের অধিকাংশ উপদেষ্টা লাল পাসপোর্ট ফেরত দিয়েছেন। যারা এখনো জমা দেননি, তাদের তাৎক্ষণিকভাবে জমা দিতে হচ্ছে না; তবে নির্দিষ্ট সময় পর তাদেরও পাসপোর্ট হস্তান্তর করতে হবে।





















