ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্স বাতিল পুনর্বিবেচনা চায় আদ্-দ্বীন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 13

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন করার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখা ও সংশ্লিষ্ট ওয়ার্ড সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে।

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে কর্তৃপক্ষ।

শুক্রবার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত তারা যথাযথভাবে মেনে নেবেন। তবে রোগীদের চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয় এবং কেউ ভোগান্তিতে না পড়েন, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে পুনর্বিবেচনার আবেদন করা হবে। জনস্বার্থ ও রোগীদের সেবার বিষয় বিবেচনায় নিয়ে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যাবে বলে তারা আশা করছেন।

তারিকুল ইসলাম মুকুল জানান, যে ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে সেটি ইতোমধ্যে বন্ধ রাখা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে।

রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা বাস্তবায়নের সময় যেন কোনো ক্ষতি বা অসুবিধা না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তারা অতীতের মতোই রোগীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লাইসেন্স বাতিল পুনর্বিবেচনা চায় আদ্-দ্বীন

সর্বশেষ আপডেট ০৫:৪৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬