ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় অবৈধ মাটি কাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 57

নরসিংদীর রায়পুরা উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান অবৈধ মাটি কাটা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত করার কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। পরিবেশের ভারসাম্য নষ্ট এবং আবাদি জমি ধ্বংসের অভিযোগে মঙ্গলবার ১২ মে বিকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে পরিচালিত হয় এক সাঁড়াশি মোবাইল কোর্ট অভিযান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে স্কেভেটর ব্যবহার করে বিনা অনুমতিতে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ অর্থ পরিশোধ করেন।

অভিযান পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। অভিযানে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সহায়তায় অংশগ্রহণ করে রায়পুরা থানা পুলিশ এবং আনসার সদস্যবৃন্দ।

স্থানীয় সচেতন মহলের দাবি, অবৈধভাবে মাটি কাটার কারণে একদিকে যেমন কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও স্থানীয় অবকাঠামোও ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে স্কেভেটর ব্যবহার করে অপরিকল্পিতভাবে মাটি অপসারণের ফলে অনেক এলাকায় ভূমিক্ষয়, জলাবদ্ধতা ও সড়ক ক্ষতির মতো সমস্যাও তৈরি হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা চক্র যাতে কৃষিজমি ও পরিবেশ ধ্বংস করে মাটি কাটতে না পারে, সে বিষয়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে। জনস্বার্থবিরোধী এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় অবৈধ মাটি কাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সর্বশেষ আপডেট ০৭:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬