ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪২২ গ্রেফতার, মামলা ৮৯

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 15

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৮৯টি মামলাও হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ১৯ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৪৩ জন, তেজগাঁওয়ে ৮২ জন, মিরপুরে ৯৬ জন, গুলশানে ৩৪ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) ৫ জনকে গ্রেফতার করেছে।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪টি ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, একটি শর্টগান, একটি ছুরি, একটি রড, একটি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫টি মোবাইল ফোন, ১৬০টি সিম কার্ড, একটি প্রাইভেটকার, একটি ট্রাক, একটি স্কুলব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানে অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪২২ গ্রেফতার, মামলা ৮৯

সর্বশেষ আপডেট ০৩:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬