ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের টিকা দেওয়া হবে যেসব কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 162

কাবায় হাজীরা

ধর্ম মন্ত্রণালয় সারাদেশে চলতি বছরের হজযাত্রীদের জন্য ৮০টি টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। শনিবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীরা মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত টিকা কেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট সবার জন্য প্রকাশ করা হলো। টিকা দেওয়ার সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে হজযাত্রীর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। টিকা নিতে হলে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হজ পোর্টাল থেকে প্রিন্ট করে সঙ্গে নিতে হবে।

হজবিষয়ক যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টার ১৬১৩৬-এ যোগাযোগ করা যাবে।

টিকা কেন্দ্রের মধ্যে রয়েছে ঢাকা মহানগরীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিক। ঢাকার বাইরে রয়েছে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল ও দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল।

হজযাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি সম্পন্ন করতে হবে। এসব পরীক্ষার ভিত্তিতেই টিকা গ্রহণ করা হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবারে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত প্রায় ৭৮,৫০০ হজযাত্রী অংশগ্রহণ করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হজযাত্রীদের টিকা দেওয়া হবে যেসব কেন্দ্রে

সর্বশেষ আপডেট ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬